জীবনানন্দ ভাঙতে ভাঙতে

আদ্যনাথ ঘোষ

আলোর সরষেদানার মতো দ্রোহ আর কল্পনার চিত্রডালা নিয়ে,
বসে কি থাকেই তারা দূর থেকে আরো কোনো নিয়তিরেখার
ছদ্মবেশ ফেলে! এপারেতে বনলতা আরেক পাশে মালতী দাশের সাথ, যদি দেখা হয় বেহুঁশ প্রেমের যতোসব শিল্পকলার ইচ্ছেডানায়। যদি শখের আবডালে জীবনানন্দের পঞ্চমীর চাঁদ ভেসে ওঠে,
গভীর আবেগে ডাক দেয়, সুর তোলে মায়াবী ঘোরের ভেতর।
তবে কবে কোন হেমন্তের বাউলা কবি ভালোবেসেছিল,
শুধুই খোলাবুক নিয়ে উপচে পড়া ফসলের মাঠ আর আলপথ ধরে। দখিনে অজস্র কালো কালো ফুল আরো কালো ভ্রমরের গুঞ্জন, যদি ভেসে ওঠে ইচ্ছেমতো রূপসার টলটলে পানির মতোন। তবুও তো এই ভালো, ফেরারী ট্রাম চলে যাক, চলে যাক যে কোনো দিকেই, পাখিদের ফসলের মাঠ আর রূপসার খেয়ানদীর গোধুলি বেলায়

Facebook
Twitter
LinkedIn
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন